1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া পাওনা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা : মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ কালাপাড়ায় প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ তালতলীতে শ্রমিকদল সভাপতি হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাউফলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, দুইজনের বিরুদ্ধে মামলা উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ছানি মুক্ত চোখ, আলোকিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম (CBM)-এর Improve Access to Inclusive and Comprehensive Eye Health Services in Bangladesh প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), কোডেকের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের ছানি একটি নিরাময়যোগ্য সমস্যা। সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে এলাকার দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ চোখের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network