1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি

গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি, সেভাবেই একটা গাছের চারাকে লালন-পালন করতে হবে। একটা শিশুকে যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের দেখতে হয়, তেমনকি একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করতে হয়। এরপর সে নিজে নিজে ঝড়, বাতাস মোকাবেলা করে বেড়ে ওঠে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা এগারোটায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, যারা এখন কেবলই তরুনী। তাদের সামনে অপার ভবিষ্যত। এই মুহুর্তে তাদের জীবনের যাত্রাটাকে যেভাবে নির্ধারণ করবে, সেভাবেই তাদের (তরুনী) জীবন বিকশিত হবে। আমরা শুধু গাছের চারা বিতরনের মাধ্যমে তাদের (শিক্ষার্থী) একটা দায়িত্ববোধের মধ্যে নিয়ে এসেছি। গাছের চারা যেমন পরিচর্যার মাধ্যমে বড় হবে, তেমনি শিক্ষার্থীদের দায়িত্ববোধও পূর্নভাবে বিকশিত হবে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

শেষে ওই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network