1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইতিহাস গড়ল বিসিসি : প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি বরিশালে হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট প্রদান এবার পটুয়াখালীতে জামায়াত সভাপতির বিরুদ্ধে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পটুয়াখালীতে প্রায় ৩ কোটি টাকার সেতু, তবুও সংযোগ সড়ক নেই পিরোজপুর সদর থানার সামনের দোকানে দুর্ধর্ষ চুরি কলাপাড়ার সকল স্থাপনাকে রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ল বিসিসি : প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন বেহাল সংযোগ সড়ক ও গর্তে দুর্ঘটনার ঝুঁকিতে বরিশালের প্রবেশদ্বার দোয়ারিকা সেতু

ইতিহাস গড়ল বিসিসি : প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের অভির চাকরি, বেতন সাড়ে ১৬ হাজার

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো মাইদুল ইসলাম অভি নামে তৃতীয় লিঙ্গের একজনকে মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অভির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিয়েছেন।

জানা গেছে, বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইদুল ইসলাম অভি যোগদানের দিন থেকেই মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। কোন শাখায় তিনি দায়িত্ব পালন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, তাকে একটি সম্মানজনক দায়িত্বে নিয়োজিত করা হবে। নিয়োগপত্র গ্রহণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের আরও কয়েকজন নাগরিক। তাদের মুখেও ছিল আনন্দের ছাপ। এটি শুধু একজনের চাকরি নয় বরং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার একটি নতুন দরজা খুলে দেওয়ার পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাকরির সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভি। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বরিশাল সিটি করপোরেশনের এ উদ্যোগ কেবল একটি নিয়োগ নয়-এটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি ইতিবাচক বার্তা। একই সঙ্গে সরকারি ও বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন উদ্যোগ নেবে বলে মনে করছেন সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network