1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-২ (বানারীপাড়া ও উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সন্ধ্যা নদীর বানারীপাড়া উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরন করেছেন।

 

উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠী গ্রামে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদীর ভাঙনকুলের অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেন ও ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এসময় নদীর ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 

এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান, থানার ওসি মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন ও ফারুক মল্লিক উপস্থিত ছিলেন। এর আগে সাংসদ উপজেলা পরিষদে তার অফিস পরিদর্শন ও  নির্বাচন অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network