1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি বরিশালে হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট প্রদান এবার পটুয়াখালীতে জামায়াত সভাপতির বিরুদ্ধে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

বাবুগঞ্জে স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত এ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়ন এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে।
এতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network