1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা রাজাপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ভাণ্ডারিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা কুয়াকাটায় ছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল! ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম

বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।
দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন রফিকুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়ার পর উপজেলা পর্যায়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রফিকুল ইসলাম। ওই নির্বাচন সম্পর্কে তাঁর দাবি, নির্বাচনটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়নি। তাঁর ভাষ্য, জনগণের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও তৎকালীন নির্বাচনী পরিবেশ ও বিভিন্ন অনিয়মের কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি।
নির্বাচনের পরও তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনসংযোগ অব্যাহত রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন বলেও জানা যায়।
মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চাঁদপাশা ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে তাদের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেব। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network