1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুতি ও তার মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেশমা আক্তার আগৈলঝাড়া থানায় একটি জিডি করেছেন।

রেশমা আক্তার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে তার চাচা সিরাজ খলিফা ও চাচি সুফিয়া বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

স্থানীয় সূত্রে জানাগেছে , ৩১ জুলাই শুক্রবার দুপুরে পশ্চিম বাগধা এলাকায় তাদের বসতঘরের সামনে রেশমা আক্তারের  মা আনোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। মায়ের চিৎকার শুনে রেশমা আক্তার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোর রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে তাদের ও পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় এবং ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে রেশমা আক্তার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামের কাছে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network