1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার ইডেন ভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত আসাদুজ্জামান মুন্সি (৪০) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামের মৃত আবু বক্কর মুন্সির ছেলে।

আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরিফ হোসেন ফরাজি। তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আসাদুজ্জামান। পরে তাকে দ্রুত দক্ষিণ আফ্রিকার ইডেন ভিল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের ছোট ভাই গোলাম রাব্বানী মুন্সি জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আসাদুজ্জামান। দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

আসাদুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network