1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান। পরে তাঁর নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সরকারি কার্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।
বিডি ক্লিনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network