1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ 

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে  মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। ৩০ জুলাই সোয়া ১২ টার দিকে উজিরপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন এর বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান,আমার সাথে একই এলাকার মোস্তাফিজুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই প্রেক্ষিতে ৩০ জুলাই দুপুরে মোস্তাফিজুর রহমান হাওলাদার ও তার ছেলে  আব্দুল্লাহ হাওলাদার এবং একই এলাকার জাবের হাওলাদার,ইব্রাহিম হাওলাদার,জাকারিয়া ফকিরসক অজ্ঞাত ৪/৫ জন মিলে বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে আমার স্ব-পরিবারকে অশ্লীল ভাষায়  গালিগালাজ ও বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
এসময় আমার স্ত্রী মরিয়ম বেগম প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার স্ত্রীর উপর হামলা চালায় এবং বসতঘরের উপর ইটপাটকেল ছুঁড়ে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারীরা পরবর্তীতে খুন জখম করার হুমকি দিয়ে সটকে পড়ে। বসতবাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এস,এম জয়নুল আবেদীন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃ-পক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন মুক্তিযোদ্ধা পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network