1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে বাস ধর্মঘট করছে শ্রমিকরা। এ কারণে চরকাউয়া থেকে অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার (২ আগস্ট) সকাল থেকে চরকাউয়া টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রয়েছে। চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে।

 

এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ৫ আগস্টের পর থেকে চরকাউয়া বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোনো ধরনের নির্বাচন হয়নি। পূর্বের কমিটি দিয়ে এখনও পরিচালনা করা হচ্ছে। শ্রমিক নেতাদের কর্তৃক শ্রমিকদের মারধরসহ নানা ধরনের হয়রানির শিকার হয়ে তারা বাস ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন।

 

এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল, রিকশা-ভ্যান যোগে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সেই সুযোগে বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছেন ছোট গণপরিবহনের চালকরা। এ কারণে বাস শ্রমিকদের সংকট দ্রুত সমাধান দাবি করেছেন যাত্রীরা।

 

এ প্রসঙ্গে চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মজুমদার বলেন, আমরা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি জানাচ্ছি। যারা এখন দায়িত্বে আছে তারা বিগত ফ্যাসিস্ট আমলের লোক। তারা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করছে। আমরা তাদের চাই না। নির্বাচনের মাধ্যমে যারাই দায়িত্বে আসুক তাদের নেতৃত্ব আমরা মেনে নেব।

 

চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্বাচনের জন্য ধর্মঘট করেছে। মালিক সমিতির বিষয় তাদের না। আমরা শ্রমিকদের নিয়ে বসে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network