1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

তাঁর এ মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দক্ষতা, দূরদর্শিতা ও আধুনিক চিন্তাধারার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

দায়িত্ব গ্রহণের পর ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বলেন, “৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের শৈশব, ঐতিহ্য ও গর্বের প্রতীক।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, প্রযুক্তিনির্ভর এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং শিক্ষা উন্নয়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিদ্যালয়কে একটি আধুনিক, যুগোপযোগী এবং আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বস্তরের মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নতুন মাইলফলক স্থাপন করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network