1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এবং সুইজারল্যান্ডের অর্থায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বিদেশফেরত অভিবাসীদের কর্মসংস্থান ও কর্মসংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসী কর্মীদের বিদেশে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য বলেন, বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে উপযুক্ত কর্মসংস্থানের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিদেশে অর্জিত তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করা গেলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ বলেন, বিদেশফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও স্থানীয় নিয়োগকর্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কর্মসংস্থানের তথ্য ও নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানো গেলে তাদের বেকারত্ব কমানো সম্ভব।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের প্রতিনিধিরা বিদেশফেরত কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির সুযোগ, প্রয়োজনীয় যোগ্যতা এবং শ্রমবাজারের চাহিদা নিয়ে মতামত দেন। এ সময় চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগের জন্য সিভি ব্যাংক ও তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network