1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সংকট অনেকটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চারতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনটি প্রাথমিক পর্যায়ে প্রথম তলা  নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়বে।
উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহফুজুর আলম মিঠু বলেন, নতুন একাডেমিক ভবনটি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা অবকাঠামো নিশ্চিত করতে ভবনটির নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণ হলে শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। বিশেষ করে একটি আধুনিক বহুতল ভবন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইউনুস মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. জামাল হোসেন, মোসা. লাকী আক্তার, মোসা. মুন্নী আক্তার, অভিভাবক সদস্য মো. টিপু শরীফ, ঠিকাদার মো. সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network