1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪ বাউফলে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন ভান্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার সাগরে ইলিশের আকাল, বরগুনার হতাশ জেলেরা নেত্রী তোমার ওপর বিরক্ত হইছে, বলার পর কাদেরকে যা বলেছিলেন হারুন প্রধানমন্ত্রীর ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলল ডিবি

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ নামে টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার বিকালে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির বিরুদ্ধে একটি মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

 

স্থানীয়দের অভিযোগ, সুগন্ধা নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির পাশে স্থাপিত কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া ও দূষণ ছড়াচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

 

এর আগে কারখানাটির দূষণ বন্ধের দাবিতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়ে কারখানাটি বন্ধের দাবি জানানো হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, পরিবেশ সুরক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network