1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া  - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া 

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ২টায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network