1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান ভোলায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুনঃ ফল প্রকাশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন শিশু শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে দুশ্চিন্তায় বাবা-মা বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত ভরা মৌসুমেও বিষখালী নদীতে ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জের  ভরপাশা  ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে বসত ঘরে  গাছ পরে ঘরচাপায় শিশু সহ  এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূ ফাতেমা বেগম ওই গ্রামের শহআলম ঘরামীর স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়,  ১৪ আগষ্ট শুক্রবার  রাত সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা গ্রামের শহিদ হাওলাদারের একটি রেইনট্রি  গাছ হঠাৎ অটোচালক আলম ঘরামীর বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরচাপা পড়ে ফাতেমা বেগম গুরুতর আহত হন।
স্হানীয়রা  আহত ফাতেমা বেগমকে দ্রুত উদ্ধার করে  প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, ‘আকস্মিক একটি রেন্ট্রি গাছ পরে ঘর চাঁপায় ফাতেমা বেগম নামের এক গৃহবধূ আহত হয়েছেন। আহত গৃহবধূকে বাঁচাতে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network