1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইয়াবা সেবনে ভাইরাল ছাত্রদল সভাপতিকে অব্যাহতি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পায়রা নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঝালকাঠিতে বিশেষ নজর ও অনুশীলনে সাফল্য, নজর কাড়ছে শাহী মডেল স্কুল ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ২ চোর আটক বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, চালকসহ আটক ২ ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

ইয়াবা সেবনে ভাইরাল ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ভিডিও ভাইয়াল হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।

শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদ থেকে তাকে এ অব্যাহতি দেয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদল নেতা শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শনিবার দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের এক কোণে বসে ইয়াবা সেবন করছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার পর বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শাওন খান। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করে বলেন, ‘গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে তাকে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে অভিযুক্ত শাওনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network