1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয়! বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে আ.লীগ নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মামলা না থাকায় ছাড় বাউফলে ঋণ দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ওই নেতার নাম আব্দুল্লাহ আল জাবের। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের এই নেতার নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে যথাযথভাবে যাচাই করা হয়নি।

তবে বিষয়টি নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি। তবে পাস করব, এটা ভাবিনি।’ এদিকে, চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।

ফেসবুকে আবুল বশর নামে একজন লিখেছেন, ‘যাচাই-বাছাই না করে যারা ছাত্রলীগের নেতাকর্মীকে ফ্যামিলি কার্ডের দায়িত্ব দিয়েছে, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

নয়ন পাটোয়ারী লিখেছেন, ‘সব জায়গায় দেখি ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ছাত্রলীগ আর জামায়াত হয়ে গেছে। ঘটনা কী? আমাদের নেতারা কি বিক্রি হয়ে গেছে, নাকি সব জায়গায় এখনো আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে?’

কাদের মাওলা লিখেছেন, ‘ছাত্রলীগ দিয়ে শুরু। সোনাগাজীতে ফ্যামিলি কার্ড সুপারভাইজার পদে বিসমিল্লাহতেই গলদ।’ এ বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, ‘দুজনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network