1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক

আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, ইসলামের মৌলিক আকীদা, ঈমান ও সুন্নাহর ব্যাপারে কোনো আপসের সুযোগ নেই। মুসলমানের দায়িত্ব হলো কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা এবং বেদায়াত, কুফর ও বাতিল চিন্তা-চেতনা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করা।

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ পোষণ করতে চাই না; কিন্তু সত্য ও বাতিলকে এক করে দেখার সুযোগ নেই। হককে হক এবং বাতিলকে বাতিল হিসেবে চিনতে হবে। আমাদের ঈমান-আকীদা ও নবীজি (সা.)-এর সুন্নাহর প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। বাতিলের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে হিকমত, জ্ঞান, উত্তম চরিত্র ও সুন্নাহর আদর্শের মাধ্যমে। নিজের ঈমান-আমল শুদ্ধ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা দিতে হবে।

পীর ছাহেব কেবলা মাহফিলে উপস্থিত সবাইকে বিভ্রান্তিকর মতবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঈমান-আকীদা রক্ষার পাশাপাশি মানুষের সঙ্গে উত্তম আচরণ, শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। তাহলেই ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রতিষ্ঠিত হবে।

১৭ আগস্ট, সোমবার, পটুয়াখালী জেলা শহরের কলের পুকুর পাড় জামে মসজিদে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছাওয়াব, ওয়াজ, মীলাদ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দীন, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network