1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক

গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে প্রবাসীর বসতবাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল-হেলাল একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতেরা তাকে ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর ঘরে তল্লাশি চালিয়ে সাড়ে চার আনা স্বর্ণ, একটি রূপার চেইন, নগদ ৭ হাজার টাকা এবং মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে মোবাইল নিয়ে গেলেও ভেতরের সিম কার্ডটি খুলে রেখে যায় ডাকাতেরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী আনোয়ার হোসেন লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের ঘরে ঢুকে তার স্ত্রী ও কন্যার গলায় রামদা ধরে সর্বস্ব লুট করে নেয় একদল ডাকাত। সেই ঘটনার আমেজ কাটতে না কাটতেই ফের এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network