1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জ্বালানি নিরাপত্তা ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ : বরিশাল রেঞ্জ ডিআইজি আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পূজা ঘিরে ‘বেহুলা সংকলন’র মোড়ক উন্মোচন কলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা বরিশালে বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা বরিশালে পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মারধর হাতকড়া পরে বাবার জানাজায় আ.লীগ নেতা সাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে হুমকির মুখে ট্যুরিস্ট পুলিশ বক্স

বরিশালে জ্বালানি নিরাপত্তা ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা বলেন, সরকারি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে এবং জনস্বার্থে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় তারা দেশের স্বার্থ ও ভাবমূর্তি বিরোধী বিদেশি বাণিজ্যিক চুক্তিসমূহ সংশোধনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

অনুষ্ঠানে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচি থেকে তারা নগরবাসীকে এসব দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network