1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা স্বাস্থ্যখাতে দুনীর্তিতে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম মিরাজ হোসাইন (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। অতিসম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া এসোসিয়েশনের সিনিয়র সদস্য এবং দৈনিক বনিক বার্তা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কস্থ মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনকে শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বনিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে লাশবাহী ফিজিং গাড়িতে বরিশালে আনা হবে। পরবর্তীতে আজ রবিবার সকাল দশটায় মরহুম এম মিরাজ হোসাইনকে বরিশাল প্রেসক্লাবে কার্যালয়ের সামনে এনে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনকে দাফন করা হবে।

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক, শোকার্ত পরিবারের সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন। উল্লেখ্য, এম মিরাজ হোসাইন দীর্ঘদিন থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন মিডিয়ায় কর্মরত থাকাকালীন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network