1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক নুসরাত হত্যা মামলা/৭ বছর আগে কারাগারে জন্ম নেওয়া রাথীর সামনে দাঁড়াতে ভয় বাবার এক দশক পর ‘অপারেশন অগ্নিপথ’ বরিশালে ঘুমন্ত নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন তিনি।

এদিন বেলা ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে তিনি বঙ্গভবনে বসবাস করবেন ও দাপ্তরিক কাজ সারবেন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সবশেষ শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network