1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার দায়ে মিরাজুল ইসলাম স্বর্ণামতকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন বরিশাল শিশু আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ঘটনার প্রায় নয় বছর পর সোমবার (২৪ আগস্ট) বরিশাল শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মিরাজুল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আজিবর রহমান।

 

মিরাজুল ইসলাম স্বর্ণামত (২৪) নগরীর ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ফলপট্টি এলাকার আবির রবি দাস ও মিরাজুল ইসলাম স্বর্ণামত নগরীর একে ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই এলাকায় বসবাস ও একই শ্রেণিতে পড়ার কারণে তাদের মধ্যে বন্ধুত্বও ছিল।

 

২০১৭ সালের ২২ ডিসেম্বর ক্রিকেট খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই বিরোধের জেরে ওইদিন দুপুরে ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেলের সামনে আবিরকে একা পেয়ে মিরাজুল হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন।

 

আবিরের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওইদিন রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় পরদিন ২৩ ডিসেম্বর আবিরের বাবা জয় রবি দাস কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় মিরাজুলকে নামীয় আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়।

 

কোতয়ালী মডেল থানার এসআই ইলিয়াস হোসেন ২০১৮ সালের ৩১ মার্চ তদন্ত শেষে একমাত্র মিরাজুল ইসলাম স্বর্ণামতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মিরাজুলকে ১০ বছরের আটকাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network