1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধি:বরিশালের উজিরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এর মধ্যে চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে ৮ প্রজাতির ফলদ গাছের চারা দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলাউদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
এদিকে একই দিন সকালে উজিরপুরে বরিশাল-২ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ‘উজিরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network