1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ২০১২ সাল থেকে ২০১৮ সালের পুরোনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব গ্রহীতারা তাদের দলিল গ্রহণ করতে আসেননি এরকম প্রায় ৪৫০ টি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়। দলিল ধ্বংসের সময় বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার জুবায়ের, সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার জুবায়ের বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বইতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

তিনি আরও জানান, জুন ২৯ তারিখে ১৯৬ নম্বর স্মারকের মাধ্যমে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর না দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network