1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বরিশাল চকবাজার উপশাখার উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শাখার হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ জোবায়ের হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকবাজার উপশাখার ইনচার্জ মোঃ শামিম হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আক্তার হোসেন ও মেহেন্দীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সমাজসেবক মোহাম্মদ রাসেল, মোঃ অহিদুল ইসলাম, মোহাম্মদ আলী বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসীদের স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এছাড়া উপশাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, আর্থিক সাক্ষরতা কেবল ব্যাংক হিসাব পরিচালনার জ্ঞান নয়; বরং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, সঠিক আর্থিক পরিকল্পনা, নিরাপদ ডিজিটাল লেনদেন, ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার সক্ষমতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তারা আরও বলেন, আর্থিকভাবে সচেতন নাগরিক গড়ে উঠলে ব্যক্তি, পরিবার ও দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বক্তারা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে হুন্ডির ক্ষতিকর দিক সম্পর্কে উপস্থিতদের সতর্ক করেন।

একই সঙ্গে আইএফআইসি ব্যাংকের দ্রুত, নিরাপদ ও সহজ রেমিট্যান্স সেবা, সরাসরি ব্যাংক হিসাবে অর্থ গ্রহণ এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা আর্থিক পরিকল্পনা, সঞ্চয়, নিরাপদ লেনদেন এবং রেমিট্যান্স সেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পান। বক্তারা ভবিষ্যতেও জনগণের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং বৈধ ব্যাংকিং সেবা সম্প্রসারণে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network