1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ ও বিএমটি শাখার শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আ.ন.ম. আ. হালিম।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদের সহধর্মিণী এবং শিক্ষানুরাগী মেহেরুন্নেছা শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ও শিল্পপতি আবুল কালাম আজাদ, দাতা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, বিদ্যুৎসাহী সদস্য এস এম শফিউল্লাহ, অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, দাতা সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার, অভিভাবক সদস্য ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আজিজুল হক এবং মো. হারুন অর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা মেনে চলা এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারোয়ার রাশেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোসা. মারিয়া ও নবীন শিক্ষার্থী মোসা. তাসমিয়া তাহিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network