1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ার লক্ষ্য: ইউএনও মিলটন চন্দ্র পাল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার

সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ার লক্ষ্য: ইউএনও মিলটন চন্দ্র পাল

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)- সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলাই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মূল লক্ষ্য। সকলের উচিত ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।  “রাখিব চারপাশ পরিস্কার, করিবো ডেঙ্গু ও মশক প্রতিকার” প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।

পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত উপজেলা উপহার দেওয়া।

সবার কাছে সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা পাদ্রীশিবপুর ইউনিয়নের কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করে পরিষ্কার করছি। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলি। সকলের উচিত কোনোভাবেই রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা।

আমরা আশা করি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে উৎসাহিত হবে। পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করার মাধ্যমে আজকে যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়নের সর্বত্র আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে। উপজেলা প্রশাসন, ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network