1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলের দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন এলাকায় এ অভিযান চালানো হয়।

গলাচিপা থানার উপপরিদর্শক মো. আ. হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানে একই গ্রামের মো. আল আমিন মীরের বসতঘরসংলগ্ন পুকুরের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় তাঁর ছেলে মো. রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আটক পিতা-পুত্র দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তাঁরা এ বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ২৪(গ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।

মামলাটির নম্বর ৬০। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আটক পিতা-পুত্র দুজনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network