1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সমির (৫৮) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। সমির ঝলকাঠি জেলার রাজাপুর সদরের বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে চলতি বছরের গত জানুয়ারি থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন মোট ১২ হাজার ২৫৭ জন। এরমধ্যে ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পিরোজপুরে সর্বোচ্চ ৭৩ জন।

এছাড়া বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৯ জন, বরিশালে ১৫, পটুয়াখালীতে ২৫ এবং ভোলায় ১৩ জন রয়েছে। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ১২ হাজার ২৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা রোগীদের সংখ্যা হিসাব করলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি হতে পারে।

তিনি জানান, সরকারি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ হাজার ৫৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৬৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই চিকিৎসক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network