1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে স্ত্রীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীকে ভিডিও কলে রেখেই বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ঝুমুর বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে কুয়েতপ্রবাসী স্বামী শাহারিয়ারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় অভিমানে বিষপান করেন ঝুমুর। পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং সেখান থেকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝুমুরের বাবা আব্দুল করিম খান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ বরযাত্রী না আনা এবং ঝুমুর দেখতে সুন্দরী নন—এমন নানা অজুহাতে দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হতো।

তিনি আরও জানান, স্বামী শাহারিয়া কর্মসূত্রে কুয়েতে চলে যাওয়ার পর তার পরিবারের সদস্যদের প্ররোচনায় নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে ঝুমুরকে তার শিশুকন্যাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনার রাতে ভিডিও কলে কথা বলার সময় শাহারিয়া তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে ক্ষোভে ও অভিমানে বিষপান করে মারা যেতে বলেন। এরপর পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন ঝুমুর।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network