1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বাকেরগঞ্জে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)।

রোববার বরিশালে এসআরবি-৮-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসআরবি-৮ বরিশাল ও এসআরবি-৩ মগবাজার, ঢাকার যৌথ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। হাসানকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এবং রাসেলকে হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।টিভি দেখুন

গ্রেপ্তার দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকেরগঞ্জ থানার একটি হত্যা মামলায় আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ওই অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।সংবাদ পড়ুন

মামলাটির নম্বর বিশেষ দায়রা মামলা ১৪৩/১৬। বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ১৬ এবং জিআর মামলা নম্বর ৩৭/১৩। দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলাটি করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network