1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৮। শনিবার ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার এসআরবি-৮ বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম।

এ সময় বরিশামুখী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।টিভি দেখুন

এ ঘটনায় রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন। গত ১৭ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল বাসচালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সংবাদ পড়ুন

গ্রেপ্তার মাহফুজুর রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network