1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় লঞ্চঘাটের টোল আদায়ের ঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল হক উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মোসলেম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লঞ্চে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার একাধিক লঞ্চঘাটে নজরদারি শুরু করে। একপর্যায়ে চরমালিয়া ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালিয়ে আব্দুল হককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network