1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলায় নিজের ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রফিক মাঝি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মাঝি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আবুল মাঝির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বড়জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় রফিকুল ইসলাম গাজী নামে এক ব্যক্তির ট্রলার মেরামতের ডকে নিজের ট্রলারটি ঘষামাজা করছিলেন রফিক মাঝি। এ সময় তিনি স্যান্ডার যন্ত্র ব্যবহার করছিলেন। ওই যন্ত্রে সংযুক্ত বৈদ্যুতিক তারে ত্রুটি (লিক) থাকায় তিনি হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রফিকের শ্যালক আব্দুল্লাহ মাঝিসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, ট্রলার মেরামতের সময় রফিক মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা-মা, স্ত্রীসহ পরিবারের কেউ কোনো সন্দেহ প্রকাশ করেননি এবং কাউকে দায়ী করেননি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network