1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ১৪ বছর বয়সের এক স্কুল পড়ুয়া কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা।
মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।
তিনি জানিয়েছেন-মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে তাদের প্রতিবেশী অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে ওই কিশোরীকে বাড়ির পাশের ডোবার পাড়ের নির্জন জায়গায় একাকি পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ এর সহযোগিতা চাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network