1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বরগুনা প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ছয়টি উপজেলা থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক এইচএম হুমায়ুন কবির।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network