1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মোংলা বন্দরে তেলবাহী বোটের ধাক্কায় কয়লাভর্তি জাহাজডুবি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

মোংলা বন্দরে তেলবাহী বোটের ধাক্কায় কয়লাভর্তি জাহাজডুবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবেছে। গত ২৬ অক্টোবর রাতে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১০ জন নাবিকই সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি মূল চ্যানেলের বাইরে ঘটায় মোংলা বন্দরের স্বাভাবিক নৌ চলাচল ও জাহাজ ১৯৫০-এর মতো সচল রয়েছে। জাহাজের মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াসা জুপিটার’ (YASA JUPITER) থেকে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার কালীনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল ‘এমভি ফুলবাড়ী’।

পথে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এর ফলে লাইটার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে মূল চ্যানেলের বাইরে গিয়ে ডুবে যায়।

মাস্টার সুজন আরও জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে তারা সাঁতরে নদীর চরে সুন্দরবন সংলগ্ন এলাকায় আশ্রয় নেন। পরবর্তীতে রাতে অপর একটি জাহাজ ‘এমভি রানিয়া-১৩’ এর সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় বন্দরের চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

বন্দরে দেশি-বিদেশি জাহাজের আগমন ও বহির্গমন পুরোপুরি স্বাভাবিক আছে।তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য ইতোমধ্যে এর মালিকপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network