1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও আলী ওসমান (৪২)। অন্যরা হলেন মনকান্দা গ্রামের চন্দু মিয়া (৪৫), গন্ডা গ্রামের খুরুম মিয়া, বীরমহুরী গ্রামের সোহাগ মিয়া (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গন্ডা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতে হাজির করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network