1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ধরে রাখতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
অবৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে সতর্ক করে কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা কিংবা দালালের মাধ্যমে প্রতারণার শিকার হলে এর পরিণতি অত্যন্ত কঠিন হতে পারে। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং প্রবাসীদের বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর পথ সুগম করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় থেকে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’

তিনি জানান, এর ফলে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে এবং বিদেশগামী কর্মীদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে।
এর আগে, বুধবার দুপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ও আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network