1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ. লীগ ডিসেম্বরে আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আ. লীগ ডিসেম্বরে আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আ. লীগ ডিসেম্বরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আ. লীগকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এবং তারা কোনোদিন রাজনৈতিক দল ছিল না বলেও আখ্যা দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আ. লীগ সংশ্লিষ্টদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা একটি স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি ছিল। তারা নিজেদেরকে অরাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণিত করেছে। গণঅভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘জাতিসংঘের হিসাবে আ. লীগ বাংলাদেশে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে এবং এদেশের নিরীহ জনগণকে তারা হত্যা করেছে।

এসকল বিষয়ে তারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি, দুঃখ প্রকাশ করেনি। উপরন্ত এদেশে যারা ছাত্র গণঅভ্যুত্থানে জড়িত ছিল, ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছে, তাদেরকে তারা জঙ্গিবাদী তকমা দিয়েছে। তারা বলতে চেয়েছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়, আমার মনে হয় না এদেশের জনগণ সেটা কখনো গ্রহণ করবেন। এদেশের জনগণ তাদেরকে সেই সুযোগ কখনোই দেবেন না।

কে কখন আসতে চাচ্ছে এগুলো নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক তাদেরকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। যার সন্তানই হোক; সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।’

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলবো।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network