1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারজনকে হাতেনাতে আটকের পাশাপাশি তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।পরে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক ও তাদের কাছ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network