1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তোমরা উচ্চমাধ্যমিকে পদার্পণ করেছ। এই সময়টি তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এখান থেকেই তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত তৈরি হবে।
শুধু ভালো ছাত্র বা জিপিএ-৫ পাওয়া বড় কথা নয়, একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি জরুরি। তোমাদের মধ্যে দেশপ্রেম, সততা, মানবিকতা এবং শৃঙ্খলাবোধ থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পুরোপুরি পড়াশোনায় মনোযোগী হতে হবে। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তোমাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে।
এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং এই কলেজের যেকোনো প্রয়োজনে আমি একজন সংসদ সদস্য হিসেবে সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। কলেজ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাব, তারা যেন শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেন”গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজে   একাদ্বশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের ২৭তম নবীন বরন অনুষ্ঠানে এসব দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
৪ নভেম্বর বুধবার  বেলা ১১ টায় কলেজ সভাকক্ষে ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ইডিথ মনিদীপা সরকার-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র কলেজের দাতা সদস্য আমিনুল ইসলাম নিপু সরদার, উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত ড: মাহফুজুর রহমান, সহকারী অধ্যক্ষ কাজি শাহিন,শাহানা ফেরদৌস লাইজু, হোসনে জাহান, সামসুল ইসলাম,গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারণ সম্পাদক সরদার সোহেল,সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালী,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।
এসময় মোট ৩৬৪ জন ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেন প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network