1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৬ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৬

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২৭ নভেম্বর) ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বুধবার বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহত হন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। এখনও চলছে উদ্ধার অভিযান।

এদিকে, দুর্ঘটনায় অবহেলার অভিযোগে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার সচিবসহ তিন কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী। বরখাস্তের নির্দেশ দিয়েছেন ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৬ কর্মকর্তাকে। পাশাপাশি ভবনটির মালিক ও নির্মাতাকে দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network