বরিশালে প্রশংসা ও শুভেচ্ছায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আপডেট সময় :
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বরিশালে প্রশংসা ও শুভেচ্ছায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ২ বছরের পথচলায় সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে দৈনিক রূপালী বাংলাদেশ। পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ও মূল্যায়নের কথা উঠে এসেছে। বক্তারা পত্রিকাটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের পুলিশ লাইনস এলাকার একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের বরিশাল ব্যুরো...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ২ বছরের পথচলায় সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে দৈনিক রূপালী বাংলাদেশ।
পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ও মূল্যায়নের কথা উঠে এসেছে। বক্তারা পত্রিকাটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের পুলিশ লাইনস এলাকার একটি রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের বরিশাল ব্যুরো চিফ ও বরিশালটাইমস পত্রিকার প্রকাশক হাসিবুল ইসলাম। তিনি পত্রিকাটির দুই বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের সহযোগিতার কথা তুলে ধরেন।
পরে আলোচনায় অংশ নিয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেন, সংবাদপত্রের প্রকৃত সাফল্য কেবল প্রকাশনার ধারাবাহিকতায় নয়, বরং মানুষের কথা বলা, জনদুর্ভোগ তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার মধ্যেই নিহিত। দৈনিক রূপালী বাংলাদেশ এ ধরনের সংবাদ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন। একই সঙ্গে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাদারত্ব ও নৈতিকতার চর্চা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনায় অংশ নেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ মিথুন সাহা, দৈনিক মানবজমিনের বরিশাল ব্যুরোপ্রধান জিয়া শাহীন, দৈনিক সমকালের ব্যুরো চিফ সুমন চৌধুরী, সময় টিভির বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু এবং দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক শেখ শামীম।
অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো চিফ সাঈদ পান্থ, কালের কণ্ঠের ব্যুরো চিফ আজিম হোসেন সুহাদ, স্টার নিউজের ব্যুরো চিফ সৈয়দ মেহেদী হাসান, বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাদ সুমন এবং বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আহমেদ মুন্না সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সংগঠক মঈন উদ্দিন খান।
গত বছরও একই স্থানে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্যুরোর উদ্যোগে অনুরূপ আয়োজন করা হয়েছিল। দুই বছরের ধারাবাহিকতায় এবারও বরিশালের সাংবাদিক, সুধীজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলায়।