1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আতিক আল আমিনের নেতৃত্বে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আতিক আল আমিনের নেতৃত্বে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বাবুগঞ্জ,বরিশাল : বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও মেধাবী ছাত্রনেতা আতিক আল আমিনের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আতিক আল আমিনের নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী নবনির্বাচিত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ফুলের তোড়া দিয়ে জেলা যুবদলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়কালে আতিক আল আমিন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের নেতৃত্বে বরিশাল জেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।
যুবদল ও ছাত্রদলের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংগঠনিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network