1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদল নেতা ও সাবেক তুখোড় ছাত্রনেতা মো. আজিজুল হক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আজিজুল হকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু,  যুবদল নেতা শহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম মামুন, সাহেব আলী ঘরামী, মো. সাদ্দাম হোসেন, মো. মেহেদী হাসান, মুন্না সিকদার, মো. আজাদ, মো. শাওন, মিঠু ও গোলাম রাব্বিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রতিক্রিয়ায় আজিজুল হক বলেন, বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তাঁদের নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
দেশ ও দলের স্বার্থে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নবনির্বাচিত জেলা নেতৃত্বের সফলতা কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network