1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বরিশালে প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ টঙ্গী বিএনপি সভাপতির সঙ্গে ভোলা কল্যাণ সংস্থার নেতাদের সাক্ষাৎ বৃষ্টির অজুহাতে ভোলায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে ক্রেতারা বরগুনায় ছাত্রলীগ নেতা বাপ্পিসহ ৩২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বরগুনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ওটিলিয়া গাইবেন ফুয়াদের সঙ্গে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’ আসছে ডিসেম্বরে গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনার অপেক্ষায় পিরোজপুর ছাত্রদল বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আতিক আল আমিনের নেতৃত্বে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

এ সময় উপজেলা যুবদলের সাবেক সদস্য আলী আজগর সুজন, মো. শাহ আলম, জসিম খান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোনো অপশক্তি যেন রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network